ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাগামহীন হলে উত্তর কোরিয়া ধ্বংস হয়ে যাবে: যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, ‘লাগামহীন আচরণ’ অব্যাহত রাখলে ধ্বংস হয়ে যাবে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সিএনএনের ‘স্টেট অব দি ইউনিয়ন’ নামে একটি টক শোতে হ্যালি এ মন্তব্য করেন।

জাতিসংঘে মার্কিন দূত বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের উচিত যেকোনো ধরনের হামলা থেকে নিজেদের রক্ষা করা। তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে থাকা সব ব্যবস্থা ফুরিয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখাপেক্ষী হওয়া লাগতে পারে।

‘এ পর্যায়ে এসে আমরা নিরাপত্তা পরিষদে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়ে ফেলেছি’, বলেন হ্যালি। তিনি বলেন, এখন পুরো বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের হাতে ছেড়ে দিতে পেরে তিনি যারপরনাই খুশি।

‘আমরা সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখছি। তবে এখনো বহু সামরিক বিকল্প আমাদের হাতে আছে’, যোগ করেন মার্কিন দূত।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে পরমাণু কর্মসূচি ছেড়ে দিতে হবে। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও নাগরিকদের ওপর বারবার পরমাণু অস্ত্রের হামলার হুমকি দেওয়া একটি শাসকগোষ্ঠীকে বরদাশত করবেন না।

ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ায় সামরিক হামলা শুরু করবেন কি না, জানতে চাইলে ম্যাকমাস্টার বলেন, ‘এ ব্যাপারে তিনি (ট্রাম্প) খুবই স্বচ্ছ যে, সব বিকল্পই মাথায় আছে।’

কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পৃথিবী থেকে দৃশ্যত বিচ্ছিন্ন দেশটি প্রতিবেশী দেশ জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমারও পরীক্ষা চালিয়েছে দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাগামহীন হলে উত্তর কোরিয়া ধ্বংস হয়ে যাবে: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭