ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল

কাদের মির্জার ৩৮ অনুসারীর বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৩৮ অনুসারীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। সোমবার রাতে বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ রাহীম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের করালিয়ার শহীদ উল্যাহ রাসেল প্রকাশ কেচ্ছা রাসেলকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মে বিকাল সাড়ে ৪টায় কাদের মির্জার সহযোগী শহীদ উল্যাহ রাসেলের নেতৃত্বে আসামিরা অস্ত্র নিয়ে করালিয়ায় গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বাদীসহ অন্তত ছয়জন আহত হন।

মামলার বাদী নুর মোহাম্মদ রাহীম পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত গোলাম ছারওয়ারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগ সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

প্রসঙ্গত, মেয়র কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিগত ৫ মাস যাবত দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে তরুণ সাংবাদিকসহ দুজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলায় অনেক নেতাকর্মী এখনো জেলহাজতে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

কাদের মির্জার ৩৮ অনুসারীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১