ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শ্রমিকলীগ নেতার রগ কাটার ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবকে কুপিয়ে হাত এবং পায়ের রগ কাটার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। সোয়েবের স্ত্রী সাবরিনা সুলতানা ঝর্ণা বাদী হয়ে সোমবার সকালে থানায় এ মামলা দায়ের করেন।

মামলার হত্যার উদ্দেশ্যে এ হামলা ও হাত পায়ের রগ কর্তনের মূল পরিকল্পনাকারী হিসাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও মূল হামলাকারী হিসেবে তার ছেলে মির্জা রাব্বীসহ ১২জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে সোমবার সকাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার গ্রেফতার দেখিয়ে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। আর গুরুত্বর আহত সরদার সোয়েবকে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে আসামি করায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর অন্য আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিউ মার্কেটে ঠিকাদারি অফিস কক্ষে ছিলেন সরদার সোয়েব। হঠাৎ দুর্বৃত্তরা সোয়েবের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। বাজারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই আহত সোয়েবকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রমিকলীগ নেতার রগ কাটার ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ০৭:৪১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১