ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় পৌঁছেই সোজা কোয়ারেন্টিনে শ্রীলংকা ক্রিকেট দল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই বাংলাদেশে এসেছে শ্রীলংকা ওয়ানডে দল।

আজ রোববার সকাল ৮টা ১৫ মিনিটে লংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলবল নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন কুশল পেরেরা।

বিমানবন্দরে কোনো সময় ব্যয় না করে নির্ধারিত বাসে চড়ে সরাসরি চলে গেছেন হোটেল সোনারগাঁওয়ে।

বিমানবন্দরে নিয়মিত দায়িত্ব পালন করেছেন ওয়াসিম খান। যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেট সংশ্লিষ্টদের বিমানবন্দরে বিদায় বা অভ্যর্থনা জানানোর দায়িত্বে থাকেন।

শ্রীলংকা দলকে তিনিই স্বাগত জানিয়েছেন।

গণমাধ্যমকে ওয়াসিম খান বলেন, আজ বাংলাদেশ সময় পৌনে ৯টার দিকে ঢাকায় পা রাখার কথা ছিল শ্রীলংকা ক্রিকেট দলের। তবে তাদের বিমান আধাঘণ্টা আগেই পৌঁছে যায়। বায়ো বাবল সুরক্ষায় তারা সরাসরি হোটেল সোনারগাঁওয়ে পৌঁছে গেছেন।

আগামী ২৩ মে থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি।
পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে।

তিনটি ম্যাচই হবে দিবারাত্রির, সব কটিরই ভেন্যু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকায় পৌঁছেই সোজা কোয়ারেন্টিনে শ্রীলংকা ক্রিকেট দল

আপডেট সময় ১২:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১