ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টেও সুখবর পেলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ হয়েছেন ভারতফেরত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার প্রথম টেস্টে নেগেটিভ ফল আসে তার।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী।

তিনি জানান, ভারত থেকে ফেরায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ব্যাপারে বাড়তি সতর্ক বিসিবি। শনিবার প্রথম টেস্টে নেগেটিভ এলে দ্বিতীয় টেস্টের জন্য নমুনা নেওয়া হয় তাদের। আজ রোববার ওই টেস্টের ফলও হাতে এসেছে। সাকিবের ফল নেগেটিভ এসেছে। তবে নেগেটিভ হলেও এখনই কোয়ারেন্টিনমুক্ত হতে পারবেন না সাকিব।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আইপিএল স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান ও রাজস্থান রয়েলসের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

দেশে ফিরে সাকিব উঠেছেন গুলশানের একটি হোটেলে আর মোস্তাফিজ উঠেছেন কারওয়ানবাজারের একটি পাঁচতারকা হোটেলে। সেখানেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুতি হামলার মুখে সুরক্ষিত প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

দ্বিতীয় টেস্টেও সুখবর পেলেন সাকিব

আপডেট সময় ০৪:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১