ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এত কম রানে অলআউট হলে কিছুই করার থাকে না’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। দলটির সাবেক অধিনায়ক রস টেইলরও চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি।

নিউজিল্যান্ড দলের তারকা দুই ব্যাটসম্যান ছিটকে যাওয়ায় টাইগারপ্রেমীদের অনেকেই আশা করেছিলেন অতীতের জয় খরা হয়তো কাটাতে পারবে তামিম ইকবালরা।

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন এবং রস টেইলরহীন তুলনামূলক দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি টাইগাররা।

ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে ৪১.৫ ওভারে ১৩১ রানে অলআউট হওয়া বাংলাদেশ হেরে যায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

খেলা শেষে দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে অধিনায়ক তামিম ইকবাল বলেন, এই ম্যাচে ইতিবাচক কিছুই নেই। আমাকে যদি কিছু বলতেই হয়, তাহলে মেহেদি যে ৫-৬ ওভারের স্পেল করেছে, ভালো বল করেছে। এছাড়া এই ম্যাচ থেকে নেওয়ার মতো কিছুই নেই।

ওয়ানডে অভিষেকে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি ৬ ওভারে খরচ করেন মাত্র ১৭ রান।

তিন ম্যাচের সিরিজ বাঁচাতে হলে মঙ্গলবার ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। এ ব্যাপারে অধিনায়ক তামিম বলেন, সিরিজে ফিরতে হলে আমাদের অন্তত ২৬০-২৭০ রান করতে হবে, আমরা যদি ১৩০ বা ২০০ রানের মধ্যে অলআউট হই তাহলে বোলারদের কিছুই করার থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এত কম রানে অলআউট হলে কিছুই করার থাকে না’

আপডেট সময় ০৭:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১