ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

নিউইয়র্ক পুলিশ বিভাগে ৫ বাংলাদেশির সাফল্য

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলার লালমোহনের সন্তান মো. শামসুদ্দিন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তার সঙ্গে বাংলাদেশের আরও তিনজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।

তারা হলেন- আবু তাহের ফিরোজ, মো. চৌধুরী, ড. রাজুব ভৌমিক।

এছাড়া নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের আরেক সন্তান সাজেদুর রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় জমকালো এক অনুষ্ঠানে তাদের হাতে পদোন্নতি সনদ তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া।

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলার লালমোহনের সন্তান মো. শামসুদ্দিন ২০১৬ ও ২০১৭ সালে নিউইয়র্কের বর্ষসেরা পুলিশ নির্বাচিত হন। তিনি ২০১২ সালে নিউইয়র্কের পুলিশ বাহিনীতে যোগদেন।

শামছুদ্দিনের গ্রামের বাড়ি লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডে।

এদিকে নিউইয়র্ক পুলিশ বিভাগে আরও বেশ কয়েকজন ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক বাংলাদেশি নিয়মিত অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা ম্যানেজার পদেও দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন বাংলাদেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদি আরবের মক্কা-মদিনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: ধ্বংসাবশেষের আঘাতে আতঙ্ক

নিউইয়র্ক পুলিশ বিভাগে ৫ বাংলাদেশির সাফল্য

আপডেট সময় ১২:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১