ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যথা নিয়ে হাসপাতালে গিয়ে বছর ২৫-এর তরুণী জানলেন তিনি ছেলে!

আকাশ নিউজ ডেস্ক:

সম্প্রতি পূর্ব চীনের জেইঝাং প্রদেশের বছর পঁচিশের এক তরুণী পায়েল গোড়ালির ব্যথা নিয়ে চেক-আপ করাতে গিয়েছিলেন ইউনিভার্সিটি হাসপাতালে। পরবর্তীতে সেখানের ডাক্তারি পরীক্ষায় যা বেরিয়ে আসে তাতে অনেকেই অবাক হয়েছেন। ওই তরুণী জানতে পারেনতিনি কোনও দিনই মেয়ে ছিলেন না! বরং তাকে কিছুটা হলেও ছেলে বলা যায়।

চীনা সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথমে স্বাভাবিক নিয়মে ওই তরুণীর পায়ের এক্স-রে করা হয়। তারপরেই চমকে ওঠেন ডাক্তারেরা। তারা দেখেন যে বয়ঃসন্ধির পর থেকে ওই তরুণীর হাড় এতটুকুও পরিবর্তিত হয়নি। যা একটি অস্বাভাবিক ঘটনা। সেই সূত্রেই আরও বেশ কিছু টেস্ট করে যা দেখা হয়, তাতেই সামনে আসে চরম সত্যটি।

ডিএনএ টেস্ট করার পরে ওই তরুণীর ক্যারিওটাইপ হল 46 XY। এই রকম জিনের গঠন একমাত্র সেই সব পুরুষদেরই থাকে যাদের গোপনাঙ্গ পুরুষের মতো হয় না, আবার নারীর মতোও হয় না। যেমন, এই তরুণীর শরীরে পুরুষ-অঙ্গ, অ্যাডামস অ্যাপল নেই। তেমনই নেই ইউটেরাস বা ওভারিও! শুধু গোপনাঙ্গটির সঙ্গে নারী-অঙ্গের কিছু সাদৃশ্য আছে, এটুকু বলা যায়!

পূর্ব চীনের জেইঝাং ইউনিভার্সিটি হাসপাতালের মেন্টাল হেলথ সেন্টারের ডেপুটি ডিরেক্টর হু শাওহোয়া ঘটনার নেপথ্যে স্পষ্টভাবে দায়ী করছেন দেশটির যৌন অশিক্ষাকে। চীনের স্কুলগুলোয় যে ছোট থেকে যৌন শিক্ষা দেওয়া হয় না এবং তার পরিণামে অনেকের জীবন বিপর্যয়ের দোরগোড়ায় এসে দাঁড়ায়, সেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যথা নিয়ে হাসপাতালে গিয়ে বছর ২৫-এর তরুণী জানলেন তিনি ছেলে!

আপডেট সময় ১১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১