ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসিরের পর সুখবর দিলেন পেসার শাহাদাত

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসাসেবায় অর্থ প্রয়োজন জাতীয় দলের পেসার শাহাদাত হোসেনের। যে কারণে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়ে ক্রিকেটে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন শাহাদাত।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শাহাদাত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। তবে ক্রিকেটে ফিরতে ফিটনেস টেস্টে তাকে ন্যূনতম পাস মার্ক দেখাতে হবে বলে জানিয়েছিলেন বিসিবির কর্মকর্তারা।

আলোচিত এই পেসার এবার ফিটনেস টেস্টে পাস করেছেন। শুধু পাসই নয়; রীতিমতো চমক দেখিয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইয়ো ইয়ো ফিটনেস টেস্ট দেন শাহাদাত। টেস্টে তার স্কোর ওঠে ১৯.১, যা এবারের ফিটনেস টেস্টে পেসারদের মধ্যে সেরা স্কোর।

একই ফিটনেস টেস্ট দিয়ে চমক দেখিয়েছিলেন আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। গত সপ্তাহে ইয়ো ইয়ো ফিটনেস টেস্ট দেন জাতীয় দল থেকে বহুদিন বাইরে থাকা এই অলরাউন্ডার। এদিন তার টেস্ট স্কোর ছিল ১৭.১।

বুধবার সেই একই টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ স্কোর করে শাহাদাত জানান দিলেন, প্রায় দেড় বছর ধরে ক্রিকেট থেকে দূরে থাকলেও তার প্রভাব পড়েনি ফিটনেসে। ২২ গজের মাঠে ফিরতে যারপরনাই মরিয়া তিনি।

২০১৯ সালে জাতীয় লিগের ম্যাচে সতীর্থ খেলোয়াড় আরাফাত সানিকে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেটার শাহাদাত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করে বিসিবি।

শাস্তির শেষ দুই বছর হচ্ছে স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ আর অপরাধে না জড়ালে শাহাদাত তিন বছর পরেই ক্রিকেটে ফিরে আসার সুযোগ পাবেন।

আর সেই সুযোগটি নিতে চাইছেন এ পেসার।

কারণ এর মধ্যে কোনো অপরাধে জড়াননি এ পেসার।

এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল শাহাদাতের বিরুদ্ধে। ২০১৬ সালে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেটার শাহাদাত। বিষয়টি সে সময় আদালতেও গড়িয়েছিল।

বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত। টেস্টে ৭২, ওয়ানডেতে ৪৭ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এ ক্রিকেটারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাসিরের পর সুখবর দিলেন পেসার শাহাদাত

আপডেট সময় ০৭:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১