ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

অাকাশ নিউজ ডেস্ক:

ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার শেষরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার হয়। এসময় গুলিবিদ্ধ হয়েছেন নুর হোসেন সেলিম নামে অপর এক ডাকাত সদস্য।

র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, শেষরাতে পাঁচ সদস্যের একদল ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় একটি মাইক্রোবাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযানে গেলে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

একভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধের একপর্যায়ে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকি তিনজন পালিয়ে যান। গুলিবিদ্ধ দুই জনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদের একজনের মৃত্যু হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আহত আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট সময় ১২:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭