ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে পেটালেন ডাক্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক কর্তৃক ট্রাফিক পুলিশের এএসআইকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ২টার সময় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ফটকের সামনে চিকিৎসক ডা. মাসুদ রানা বাসায় যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ডা. মাসুদ রানা ওই রিকশাচালককে হাসপাতালের ভেতরে নিয়ে বেধড়ক পেটাতে থাকেন।

এ দৃশ্য দেখে ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক পুলিশের এএসআই সাইফুল ইসলাম এগিয়ে এলে ডা. মাসুদ রানা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে পেটাতে থাকেন। এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।

এ সময় পুলিশের সামনেই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন উত্তেজিত হয়ে পুলিশকে উদ্দেশ করে গালাগালি করেন এবং হাসপাতালের সব কার্যক্রম বন্ধের হুমকি দেন।

ট্রাফিক পুলিশের এএসআই সাইফুল ইসলাম জানান, ডাক্তার মাসুদ অতর্কিতভাবে অটো ড্রাইভারকে মারধর শুরু করলে আমি তাদের সমাধানের জন্য গেলে ডাক্তার মাসুদ আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে আমার সহকর্মীরা এগিয়ে এসে সেখান থেকে আমাকে উদ্ধার করেন।

এ বিষয়ে ডা. মাসুদ রানা জানান, তিনি হাসপাতালের কার্যক্রম শেষে বাসায় যাওয়ার সময় হঠাৎ করেই পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে অটো ড্রাইভারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই সময় হঠাৎ করেই পেছন থেকে ট্রাফিক পুলিশের এএসআই আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে পেটালেন ডাক্তার

আপডেট সময় ০৭:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১