ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে: মুজাহিদুল সেলিম

আকাশ জাতীয় ডেস্ক:

দেশ আজ দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন সিপিবি সভাপতি।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল থেকে ছাত্র ইউনিয়ন ও ফ্রন্টের গ্রেফতার ৭ ছাত্রনেতার মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মুজাহিদুল সেলিম বলেন, ‘একদিকে এক শতাংশ লুটেরা ধনিকশ্রেণি, আরেকদিকে ৯৯ শতাংশ বঞ্চিত মানুষ, সরাসরি লড়াই চলছে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করছি, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে জানাতে চাই, এক শতাংশের দখলে আমরা দেশকে থাকতে দেবো না।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘গ্রেফতার সাতজন কমরেডসহ রুহুল আমিনের মুক্তিই আমাদের আন্দোলনের শেষ লক্ষ্য নয়। অবশ্যই এটা আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচির মাধ্যমে আমাদের লড়াই আমরা চালিয়ে যাবো। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, একদিন না একদিন এই বামপন্থীরা ক্ষমতায় আসবে। সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি।’

সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে: মুজাহিদুল সেলিম

আপডেট সময় ০৫:০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১