ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

মহানগর দক্ষিণ যুবদল সভাপতি আটক

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় প্রেস ক্লাবের সামনের সমাবেশ থেকে ফেরার পথে পুলিশের হাতে আটক হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু।

বৃহস্পতিবার দুপুরে পৌনে ১২টার দিকে মৎস ভবন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ছিল যুবদলের। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি, গারদে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ সমাবেশ করেছে যুবদল।

যুবদলের সমাবেশ কেন্দ্র করে আশপাশে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। এদিন বেলা ১১টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেন। সমাবেশ থেকে ফেরার পর যুবদল নেতা মজনুকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

মহানগর দক্ষিণ যুবদল সভাপতি আটক

আপডেট সময় ০৫:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১