ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মশা নিয়ে মানুষ অতিষ্ঠ: তাজুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক:

মশা নিয়ে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (৩ মার্চ) দুপুর দেড়টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে রাজধানীর পান্থকুঞ্জে

অবস্থিত এসটিএস উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, মশা নিয়ে মানুষ অতিষ্ঠ। এ বিষয়ে বিভিন্ন ধরনের খবর প্রচার হচ্ছে। আমি নিজেও জানি মশার বেড়েছে। যদিও গতবছর যে পরিমাণ কিউলেক্স এবং অ্যানোফিলিস মশা ছিল এবছর সেই তুলনায় কম। তবে এখনো যে পরিমাণ রয়েছে তাও সহনীয় নয়।

তিনি আরো বলেন, মশা নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। মেয়র সাহেবরা কাজ করে যাচ্ছেন। এডিস মশার জন্ম হয় বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায়। আর ঝোপ-জঙ্গল, কচুরিপানায় অ্যানোফিলিস এবং কিউলেক্স মশার জন্ম হয়। কিউলেক্স মশা ৪ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত দূরে উড়ে যেতে পারে। এডিস মশা এক কিলোমিটারের কম জায়গায় উড়তে পারে। ফলে আমরা খাল-বিল যখন সম্পূর্ণরূপে পরিষ্কার করতে সক্ষম হবো, তখন আমরা এই মশা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি।

নগরবাসীকে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিক ও নগরবাসী আপনারা বাস্তব অবস্থাটা অনুধাবন করবেন এবং সবাই আন্তরিক সহযোগিতা করবেন। আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনাদের যন্ত্রণা মানেই আমাদের যন্ত্রণা। আমি প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে কাজ করি, আমাদের মেয়রও প্রধানমন্ত্রীর মনোনীত। সবাই আমরা শেখ হাসিনার কর্মী, জাতির পিতার আদর্শে মানুষ। আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। মানুষের জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব অবশ্যই আমরা আন্তরিকতার সঙ্গে পালন করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মশা নিয়ে মানুষ অতিষ্ঠ: তাজুল ইসলাম

আপডেট সময় ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১