ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমুদ্র সৈকতে বিশাল ধাতব বস্তু নিয়ে চাঞ্চল্য

আকাশ নিউজ ডেস্ক: 

চ্যাঞ্চল্য ছড়াল বাহামা দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতের তীরে পাওয়া একটি ৪১ কেজির গোলাকার বিশাল ধাতব বস্তু। এর গায়ে রাশিয়ান ভাষায় অনেক কিছু লেখা। তবে এটা আসলে কি তা এখনো স্পষ্ট নয়। বস্তুটি মহাকাশযানের অংশ কিনা তা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বাহামার হারবার আইল্যান্ডের সৈকতে বলটি পড়ে থাকতে দেখেন ম্যানন ক্লার্ক নামের এক ব্রিটিশ নারী। ভারী হওয়ায় বস্তুটিকে সরাতে ব্যর্থ হয়ে তিনি ছবি তুলে পরিবারকে দেখায়। পরে সবাই মিলে বালি খুঁড়ে তোলার চেষ্টা করা হয়। মনে করা হচ্ছে, বলটি টাইটেনিয়াম ধাতুর তৈরি। তবে এর উৎস এবং কীভাবে ওখানে এল তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, বস্তুটি কোনও কৃত্রিম উপগ্রহ কিংবা রকেটের অংশ মহাকাশ গবেষকরা মনে করছেন। রাশিয়ান ভাষায় যা লেখা, তার অর্থ ‌‘বলটি মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কার্যক্ষম এবং তার আয়তন ৪৩ লিটার’।

বলটি নিয়ে ভার্জিন গ্যালাকটিকের চেয়ারম্যান মার্ক মোরাবিতো বলছেন, ‘৯৯ শতাংশ ওটা নিশ্চিত রকেটের হাইড্রাজিন প্রোপেল্যান্ট ট্যাঙ্ক।’ অপর একজনের দাবি, এমনও হতে পারে, বস্তুটা কিউবা থেকে এসেছে, কারণ কিউবা এক সময় রাশিয়ার মিত্রদেশ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমুদ্র সৈকতে বিশাল ধাতব বস্তু নিয়ে চাঞ্চল্য

আপডেট সময় ১০:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১