ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুমিল্লায় ২-০ গোলে মোহামেডানের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান নিজেদের ১১তম ম্যাচে এই জয় পায়।

বিজয়ী দলের হয়ে মালির ফরোয়ার্ড সোলেমানে দিয়াবাতে ও মুনজির কুলিদিয়াতি একটি করে গোল করেন। ম্যাচ জিতে ১১ খেলায় পাঁচ জয়, চার ড্র ও দুই হারে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থস্থানে উঠে এলো মোহামেডান। ১১ ম্যাচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৯।

নিজেদের হোম ভেন্যু কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জয়ের লক্ষ্যেই মাঠে নামে মোহামেডান। ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বেশ ক’টি গোলের সুযোগ সৃষ্টি করে। যার মধ্যে দুটি কাজে লাগায় সাদাকালোরা।

ম্যাচের প্রথমার্ধে ৩৫ মিনিটের সময় সোলেমানে দিয়াবাতে প্রথম গোল করে এগিয়ে নেন মোহামেডানকে। তবে প্রথমার্ধের বাকি সময় একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন মুনজির কুলিদিয়াতি। মোহামেডান এগিয়ে যায় ২-০ গোলে। মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরার সুযোগ না দিয়ে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

কুমিল্লায় ২-০ গোলে মোহামেডানের জয়

আপডেট সময় ০৮:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১