ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

আমার সততা নিয়ে প্রশ্ন করার সুযাগ নেই: আমীর খসরু

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল সোয়া ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপপরিচালক সেলিনা আখতার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

পাঁচ তারকা হোটেল ব্যবসা, কোটি কোটি টাকা অস্বাভাবিক লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগে তাকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাবাদ শেষে দুদক থেকে বের হওয়ার সময় আমীর খসরু সাংবাদিকদের বলেন, কেন ডাকা হয়েছে, কী উদ্দেশ্যে ডাকা হয়েছে আপনারা বুঝে নিন।

তিনি বলেন, আমি সাধারণ জীবন যাপন করছি। আমার ইন্টিগ্রিটি (সততা) নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই।

গত ২৩ ফেব্রুয়ারি আমীর খসরু, তার স্ত্রী তাহেরা আলম ও ভায়রা গোলাম সরোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ১ মার্চ হাজির হওয়ার জন্য তলব করে। তবে আজ তিনি একাই হাজির হন। অন্য দুজন আসেননি।

এর আগে আমির খসরুকে দুই দফায় তলব করা হলেও তিনি হাজির হননি। এছাড়া ২০১৮ সালের ৪ অক্টোবর আমীর খসরু ও তার স্ত্রী তাহেরা আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় দুদক।

দুদক জানিয়েছে, বিএনপি নেতা, প্রাক্তন মন্ত্রী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তিনি পাঁচ তারকা হোটেল ব্যবসা করেন।

এ ছাড়া তার বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ রয়েছে তিনি ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করেছেন। মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগ বলছে। ১৩ আগস্ট কিছু অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

আমার সততা নিয়ে প্রশ্ন করার সুযাগ নেই: আমীর খসরু

আপডেট সময় ০১:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১