ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনুশীলনে ফিরেছেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সালেনোর বিপক্ষে ম্যাচের আগে হুট করে ইনজুরিতে পড়েন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফলে তাকে ছাড়াই ন্যু ক্যাম্পে খেলতে নামে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এবার দ্বিতীয় লেগ শুরুর আগে সুখবরই পাচ্ছে পিএসজি শিবির। মাঠের অনুশীলনে ফিরেছেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।

চলতি মাসের শুরুর দিকে ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার লড়াইয়ে কঁয়ের বিপক্ষে ম্যাচে বাম অ্যাবডাক্টরে চোট পান নেইমার। ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, ব্রাজিলিয়ান তারকার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে।

গত বৃহস্পতিবার ব্যক্তিগত অনুশীলন শুরু করেন ২৯ বছর বয়সী নেইমার। তার সেরে ওঠার প্রক্রিয়ায় দল খুশি বলে দিজোঁ ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে জানান পচেত্তিনো। তিনি জানান, ‘সে চিকিৎসক ও পারফরম্যান্স বিভাগের দেওয়া নিয়ম অনুসরণ করছে। সে একক অনুশীলন করছে। মানসিকভাবে বেশ ভালো অবস্থায় আছে। আমরা খুশি। সবকিছু ঠিকঠাক চলছে। সেরে ওঠার পথে অনুমিত সময়ের মধ্যেই আছে সে।’

আগামী ১০ মার্চ দ্বিতীয় লেগে ঘরের মাঠে মেসিদের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এ ম্যাচে নেইমারকে মাঠে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রথম লেগে নেইমারবিহীন বার্সেলোনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। জিতেছে ৪-১ গোল ব্যবধানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দশকে আবাসন খাতে আস্থার নাম এসইএল

অনুশীলনে ফিরেছেন নেইমার

আপডেট সময় ০৭:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১