ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেসবুকে দু’চার লাইন লিখলে আপনাদের ইজ্জত চলে যায়: ভিপি নূর

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এ দেশের জনগণ ভোট দিয়ে কোনো রাজা-রানী বানায় নাই। জনগণ তাদের সেবক বানায়, জনপ্রতিনিধি বানায়, জনপ্রতিনিধিদের সমালোচনা করার অধিকার এ দেশের মানুষের আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কী এমন হয়ে গেলেন, এমপি-মন্ত্রীরা কী এমন হয়ে গেলেন যে তাদের বিরুদ্ধে দুই-চারটা কথা বললেই তাদের মানহানির ঘটনা ঘটে। আমি জিজ্ঞেস করতে চাই, ফেসবুকে দু’চার লাইন লিখলে আপনাদের ইজ্জত চলে যায়, আসলে আপনাদের ইজ্জত আছে?

ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে শুক্রবার বিকালে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক তদন্ত এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

ভিপি নূর বলেন, কখনো হাতুড়ি দিয়ে, কখনো হেলমেট দিয়ে, কখনো পুলিশ দিয়ে, কখনো ছাত্রলীগ দিয়ে, কখনো যুবলীগ দিয়ে, যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকেই এই নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে দমন-পীড়ন হয়েছে, সামরিক শাসনামলেও হয়েছে। কিন্তু বর্তমান সরকার সামরিক শাসনকেও অতিক্রম করে গেছে।

নুরুল হক নূর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যেটিকে সরকার একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভিন্ন মতের মানুষের দমন-পীড়নে। আপনি কথা বলবেন, লিখবেন, প্রত্যেকটা জায়গায় সেই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আপনার কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আজকে কেউই আর নিরাপদ নাই এই সরকারের কাছ থেকে।

সাংবাদিক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় নাগরিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিম উদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে দু’চার লাইন লিখলে আপনাদের ইজ্জত চলে যায়: ভিপি নূর

আপডেট সময় ০৮:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১