ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্র সংগঠনের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল

আকাশ জাতীয় ডেস্ক: 

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বামপন্থি কয়েকটি ছাত্র সংগঠন রাজধানীতে মশাল মিছিল করেছে। এতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় টিএসসি থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি শামসুন্নাহার হল ঘুরে শাহবাগের জাদুঘরের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এরপরই পুলিশ লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

পরে তারা ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থান নেন। সেখানে আবার পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েন নেতাকর্মীরা। প্রথমে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এর আগে ২০১৮ সালে কোটা আন্দোলনের সময় ঢাবি এলাকায় টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। দুই বছর পর ঢাবিতে আবার টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটল।

ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবির নেতা আরাফাত সাদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের ১০-১২ জনের বেশি নেতাকর্মীরা আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন- ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, ছাত্র ইউনিয়নের ইংলিশ মিডিয়ামের ঢাকা মহানগরের আহ্বায়ক শ্রাবণ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশ্রাফি নিতু, ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য অন্তু অরিন্দম, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজিফা জান্নাত।

গেল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মুশতাক নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আবদুর রাজ্জাকের ছেলে। ঢাকা মেট্রোপলিটনের রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের ৬ মে ঢাকা জেলে এবং পরে ২৪ আগস্ট থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্র সংগঠনের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল

আপডেট সময় ০৯:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১