ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নতুন অভিজ্ঞতার’ দ্রুত সমাপ্তি চান তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। গত বুধবার সেখানে পৌঁছানোর পরই দলের সকলেই হোটেলের রুমে চলে যান। প্রথম দুইদিন কাউকেই রুম থেকে বের হতে দেয়া হয়নি। কিন্তু প্রথম করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর শুক্রবার টাইগার ক্রিকেটারদের কিছু সময়ের জন্য দুই মিটার দূরত্ব বজায় রেখে হাঁটতে দেয়া হয়।

নিউজিল্যান্ড সিরিজে ডাক পেয়েছন পেসার তাসকিন আহমেদ। তারই একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ভিডিওতে তাসকিন সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ভিডিওতে তাসকিন আহমেদ বলেছেন, ‘এরকম আইসোলেশন একটা ভিন্ন অভিজ্ঞতা। এর আগে কখনো এইভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পরে আমরা দুই মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি। এখন আবার রুমে এসে পড়েছি। তাও ভালো লাগছে। কারণ, টানা দুইদিন রুমে বন্দি ছিলাম। প্রথম করোনা টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। আরো কিছু টেস্ট বাকি আছে। এরপর ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসও শুরু করতে পারব। সবকিছু মিলিয়ে ভিন্ন একটি অভিজ্ঞতা। চাইব যত দ্রুত এই অভিজ্ঞতা শেষ হোক ততই ভালো।’

তিনি বলেন, ‘সময় কাটছে আসলে ফ্যামিলির সাথে কথা বলে, মুভি দেখে। বিসিবি থেকে আমাদের অনুশীলন করার ব্যবস্থা করে দিয়েছে। কিছু ব্যান্ডস এবং সাইক্লিং করার সুযোগ করে দেয়া হয়েছে। রুমে যে অনুশীলন করা সম্ভব সেগুলো করার সুযোগ দিয়েছে। সবকিছু মিলিয়ে এভাবেই সময় কেটে যাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘নতুন অভিজ্ঞতার’ দ্রুত সমাপ্তি চান তাসকিন

আপডেট সময় ০৯:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১