ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে।

শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মাকসুদ কামালের নেতৃত্বে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাদের (সাত কলেজের) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাত কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে বিক্ষোভ

আপডেট সময় ১০:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১