ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরহেজগার, বেগম জিয়া টাকা চুরি করেন: মতিয়া চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বালিশে মাথা দিয়ে চিন্তা করেন তিনি মানুষকে কীভাবে দেবেন। তিনি পরহেজগার। তাই মানুষকে দেয়ার ভাবনা ভাবেন। অন্যদিকে বিএনপি নেত্রী বেগম জিয়া এতিমদের টাকা চুরি করেন। এটাই দুই নেতার মধ্যে পার্থক্য।

মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, একের পর এক ভাতা দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ আরও কত রকম ভাতা।

করোনাকালে কোটি মানুষের হাতে আড়াই হাজার করে টাকা তুলে দেয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ।

করোনা টিকা প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা তার দেশের মানুষের কথা ভাবেন। তাই বিশ্বের অনেক দেশ যখন টিকা পাচ্ছে না। তখন তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের মানুষ করোনা টিকা পাচ্ছেন। দেশে যাতে করোনা টিকা না আসে সেই ষড়যন্ত্রে সফল না হয়ে অবশেষে বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন। এখানেই প্রধানমন্ত্রীর সাফল্য।

সভায় উপজেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মতিয়া চৌধুরী বড় কম্বলের পরিবর্তে মায়েদের হাতে ছোট কম্বল তুলে দিয়ে বলেন, যেহেতু স্কুল বন্ধ ও গরম পড়ছে তাই ছোট কম্বল দেয়া হলো। আগামী শীতে মা ও শিশু সন্তানদের জন্য ডাবল কম্বল দেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিন তিনি নকলা উপজেলার পৌরসভাসহ ১২ ইউনিয়নে ১ হাজার ২শ কম্বল বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরহেজগার, বেগম জিয়া টাকা চুরি করেন: মতিয়া চৌধুরী

আপডেট সময় ১০:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১