ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান

আকাশ জাতীয় ডেস্ক:

সাত দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

মঙ্গলবার (২৩ ফেব্রুরায়ি) দুপুরের দিকে শাহবাগ মোড়ে তারা অবস্থান নেয়।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলেমান মিয়া বলেন, আমরা সাত দাবিতে এখানে অবস্থান নিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এখনো সিদ্ধান্ত পাইনি।

শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মৎস্য ভবনের দিক থেকে আসা যানবাহনগুলো শাহবাগের ফুলের দোকানগুলোর সামনে দিয়ে থানা পার হয়ে জাদুঘরের সামনে দিয়ে কাটাবন দিয়ে চলাচল করছে।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাত দফা দাবি হলো—

সব চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা; সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা, মর্যাদা নির্ধারণ করা; মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার এবং ১৯৭২ এর সংজ্ঞা অনুযায়ী ভুয়া মুক্ত তালিকা প্রণয়ন করা; মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরা যাবে না—এই মর্মে আইন পাস করা; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা; মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া, দুর্নীতি, মাদক, ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ কঠোর আইন প্রণয়ন করতে এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সর্বত্র বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান

আপডেট সময় ০৫:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১