ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সবুজ-রবিনহোর গোলে সাইফকে হারাল বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দশম রাউন্ডে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দলের হয়ে একটি করে গোল করেন তৌহিদুল আলম সবুজ ও রবসন রবিনহো। আর সাইফের হয়ে একমাত্র গোলটি করেন জন ওকোলি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে জন ওকোলির গোলে এগিয়ে যায় সাইফ। তবে প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে লিড নেয় বসুন্ধরা কিংস।

৩৩তম মিনিটে সাইফের ভুলে গোল করেন তৌহিদুল আলম সবুজ। আর ৪ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহোর দুর্দন্ত গোলে বসুন্ধরা কিংসের জয় নিশ্চিত হয়।

যদিও দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল সাইফ। ৮৩তম মিনিটে ফাউল থেকে পেনাল্টি পাওয়া দলটি গোল বঞ্চিত হয়। কেনেথ ইকেচুকুর শট ফিরিয়ে দেন বসুন্ধরা কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

লিগে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। আর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে সাইফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

সবুজ-রবিনহোর গোলে সাইফকে হারাল বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৮:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১