ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানবন্দর সড়কের ঝোপের মধ্যে মিললো নবজাতক!

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের ঝোপের মধ্যে থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা ফেলে গেছে একদিন বয়সী শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

জানা গেছে, বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে ফুটফুটে এ নবজাতকটি ফেলে যায় কে বা কারা। কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এ সময় বাচ্চাটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতাকর্মী জোহরা আক্তার নামে এক নারী। পরে পুলিশকে খবর দেন তিনি, স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বাচ্চাটি এখন সুস্থ তবে, দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকা মাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে রয়েছে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এ নবজাতকটির।

উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমানবন্দর সড়কের ঝোপের মধ্যে মিললো নবজাতক!

আপডেট সময় ০৯:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১