ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

হাসপাতালে বিদ্যুৎ নেই, অন্ধকারে চলছে টিকাদান

আকাশ জাতীয় ডেস্ক:  

সকাল থেকে হাসপাতালে বিদ্যুৎ নেই, তাই কখনও মুঠোফোনের আলো জ্বালিয়ে কখনো মোমবাতির আলোয় সারতে হচ্ছে কাজ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) এমন চিত্র দেখা যায় চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে।

সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, হাসপাতালে সকাল থেকে বিদ্যুৎ নেই। জেনারেটর দিয়ে কাজ চালাতে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ জেনারেটরও চালানো যাচ্ছে না।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিকেলের আগে বিদ্যুৎ আসবে না।

এদিকে সিটি করপোরেশন হাসপাতালে টিকা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। অন্ধকারে টিকা নিতে না পারায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আগ্রহীদের।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাথরঘাটা জোনের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম বলেন, সব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক লাইনের কাজ করা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, জেনারেটরের ব্যবস্থা রয়েছে।

গ্রীষ্মকাল চলে আসলে এই কাজ শেষ করতে পারবো না। তাই জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।

চট্টগ্রামে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। শুক্রবার টিকাদান বন্ধ থাকলেও এর আগের ৫ দিনে করোনার টিকা নেন ৩৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) ৬৬৭ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) ২ হাজার ৬৭৮ জন, তৃতীয় দিন (৯ ফেব্রুয়ারি) ৬ হাজার ৫৯ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) ১০ হাজার ৩৬২ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) ১৬ হাজার ৮০৫ জন টিকা নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

হাসপাতালে বিদ্যুৎ নেই, অন্ধকারে চলছে টিকাদান

আপডেট সময় ০৪:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১