ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

যশোর শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকায় আইরিন সুলতানা রিনি (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা। গৃহবধূর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত রিনির ভাই গিয়াসউদ্দিন জানান, তার বোনের স্বামী মইনুল হাসান পিয়াস মাদকাসক্ত। তিনি প্রায়ই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বৃহস্পতিবার সকালেও রিনি তাকে মোবাইল ফোনে জানান, পিয়াস আজও তার সঙ্গে ঝগড়া করেছেন।

এরপর দুপুরে তিনি জানতে পারেন তার বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি বোনের মরদেহ দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

রিনির ৮ বছরের মেয়ে জাফরিন জানায়, সকালে মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়। পরে মাকে পাশের ঘরে আটকে রাখা হয়েছিল। এরপর কী হয়েছে, তা সে বলতে পারে না।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন খান বলেন, নিহত গৃহবধূর গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্ত পড়ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যশোর কোতোয়ালি থানার এসআই অহেদুজ্জামান বলেন, নিহতের সুরতহাল রিপোর্টের কাজ চলছে। হত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম এ ব্যাপারে কাজ শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১