ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ভার্চুয়াল মিটিংয়ে বিড়ালরূপে হাজির বিচারক

আকাশ নিউজ ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভার্চুয়াল আদালতের কার্যক্রম সরাসরি চলছিল। এরমধ্যে এক বিচারক হাজির হলেন বিড়ালরূপে। জুম সেটিংসে ওই আদালতের কার্যক্রম চলছিল। মঙ্গলবার ৩৯৪তম জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের এ অঘটনটি ঘটে।

মজার সেই ভিডিওটি আবার আপলোড করা হয়েছে কোর্টটির ইউটিউব চ্যানেলে। বিড়ালকে উদ্দেশ্য করে বিচারক রয় বি. ফার্গুসন বলেন, অ্যাটর্নি রড ফনটন, আপনার ভিডিও সেটিংয়ে মনে হয় ফিল্টার চালু রয়েছে।

ভার্চুয়াল কোর্টে হাজির বিড়ালের মুখ দিয়েই ফনটন জানান, বিচারক আপনি কী আমাকে শুনতে পাচ্ছেন? এখানে আমিই কথা বলছি। আমি বিড়াল নই।

অ্যাটর্নি রড ফনটন মূলত তার সহকারীর কম্পিউটার ব্যবহার করছিলেন। তার সহকারীর সন্তান বিড়ালের ফিল্টারটি চালু করে থাকতে পারে বলে ধারনা ফনটনের। অল্প সময়ের মধ্যেই অবশ্য ফিল্টারটি অফ করে দেওয়া হয়। এ ঘটনার পর গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে কোনো ফিল্টার চালু আছে কী না তা চেক করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভার্চুয়াল কোর্টে এমন অঘটনের পর কিছুটা বিব্রত হয়েছেন অ্যাটর্নি রড ফনটন। তিনি বলেছেন, বিড়ালটিকে দুঃখী ও অসহায় লাগছিল। ঠিক আমার মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ

ভার্চুয়াল মিটিংয়ে বিড়ালরূপে হাজির বিচারক

আপডেট সময় ১১:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১