ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝিনাইদহের কালিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যশোর থেকে বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এখনো উদ্ধারকাজ চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

আপডেট সময় ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১