ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আনারসের আচার রেসিপি

আকাশ নিউজ ডেস্ক:  

আচার খাবারের রুচি বাড়ায়। সাধারণত আম, তেঁতুল ও আমড়া এসব আচার খাওয়া হয়ে থাকে। কখনও খেয়েছেন কি মুখরোচক আনারসের আচার।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আনারসের আচার-

উপকরণ :

একটি আনারস, চিনি, লবণ, ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, গুঁড়া মরিচ
শুকনা মরিচ তিনটি ও তেঁতুল তিনটি।

যেভাবে তৈরি করবেন :

প্রথমেই আনারসটা ধুয়ে ছিলে মাঝের শক্ত অংশ ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিন। এবারে ড্রাই মসলাগুলো টেলে নিয়ে ঠাণ্ডা হওয়া অব্দি অপেক্ষা করুন। ঠাণ্ডা হয়ে এলে আধা ভাঙা গুঁড়া করে নিন।

এবার মূল আচার তৈরির পালা। একটি কুকিং ডিশে দুই টে. চামচ সরিষার তেল হালকা গরম করে তাতে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিন। এখন এই আনারস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আনারস থেকে পানি ছাড়তে শুরু করলে ৩ টে. চামচ চিনি দিন। চিনি গলে আরও কিছুটা পানি হবে। এবার ঢেকে দিলে আনারস সিদ্ধ হয়ে যাবে।

পানি একটু শুকিয়ে আসলে ঢাকনা তুলে একটু নেড়ে আনারসগুলো ওলোটপালট করে দিতে হবে। এরপর দিয়ে দিন স্বাদ মতো লবণ ও আধা চা চামচ গুড়া মরিচ। একখানা আনারসের জন্য এই পরিমাণ মরিচই যথেষ্ট তবে টেস্ট অনুযায়ী ঝালটা কম-বেশি দেয়া যায়।

এবার এতে একে পাঁচফোরণ গুড়া, তেতুলের পাল্প, শুকনো মরিচ তিনটি এবং জিরা-ধনিয়ার গুঁড়া দিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দিন।

চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে রাখুন। আচারের গ্রেভিটা ঘন হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিন কিছু কালোজিরা। আচারটা একদম মাখোমাখো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।

ঠাণ্ডা করে ফুডগ্রেড পাত্রে রেখে খেতে পারবেন দীর্ঘদিন। যেহেতু এটা তেলে ভাসা আচার না তাই ফ্রিজেই রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

আনারসের আচার রেসিপি

আপডেট সময় ১১:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১