ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ জামাল-আবাহনী রোমাঞ্চকর ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুইবার পিছিয়ে পড়েও ঢাকা আবাহনীর বিপক্ষে ড্র তুলে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয় দুই সাবেক চ্যাম্পিয়নের ম্যাচটি।

শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসে। ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। রায়হান হাসানের থ্রো ইনের পর ডি-বক্সের বাইরে বল পেয়ে সাইড ভলিতে জাল খুঁজে পেতে চেয়েছিলেন সোহেল রানা। কিন্তু বল বাইরে বেরিয়ে যাওয়ার আগে পা ছুঁয়ে জালে জড়িয়ে দেন হাইতির ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট।

১৯তম মিনিটে সমতায় ফেরে শেখ জামাল। লিগে টানা পাঁচ জয়ের স্বাদ পাওয়া দলটির উজবেক মিডফিল্ডার ভালিজনোভ ওতাবেকের পাস ধরে নিখুঁত শটে গোলরক্ষক শহিদুল ইসলামকে পরাস্ত করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ।

৩৭তম মিনিটে খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বল দখলের লড়াইয়ে রায়হান পড়ে যাওয়ার পর শেখ জামালের সলোমন কিং তার গায়ে বল মেরে বসেন। দুই দলের খেলোয়াড়রাই এরপর বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জুয়েল রানার সঙ্গে ধাক্কাধাকি হয় সলোমনের। পরে দুইজনকেই লাল কার্ড দেখান রেফারি।

১০ জন করে খেলোয়াড় নিয়ে দ্বিতীয়ার্ধের খেলার শুরুর পর ফের এগিয়ে যায় আবাহনী। বাঁ দিক থেকে রায়হানের ক্রসে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগেজ দি সৌজা ফিলহো। ৭১তম মিনিটে সমতায় ফেরে শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড মাসিহ সাইঘানির পাস ধরে নিখুঁত শটে গোল করেন ওমর জোবে।

এই ড্রয়ের পরও ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলোতেই জিতে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।

দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীর ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয় পাওয়া মোহামেডান ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। এক ম্যাচ কম খেলা পুলিশ ৭ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ জামাল-আবাহনী রোমাঞ্চকর ড্র

আপডেট সময় ০৮:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১