ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একের পর এক ওভারটেকের পরই উল্টে গেল বাস, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। বেপরোয়াভাবে প্রতিটি গাড়িকে ওভারটেক করছিলেন চালক। প্রতিবারই আঁতকে উঠছিলেন যাত্রীরা। এভাবে কিছুক্ষণ চলার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাসটি। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এই দুর্ঘটনায় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনাকবলিত বাসটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি পেছনের অন্য আরেকটি বাস থেকে ধারণ করা হয়েছে। তবে কে তা ধারণ করেছেন তার পরিচয় ঘটনার একদিন পার হলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের বাসটি শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, খুব বেপরোয়া গতিতে চলার কারণে এমন দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একের পর এক ওভারটেকের পরই উল্টে গেল বাস, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০১:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১