ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বিরামপুর সীমান্তে তিন রোহিঙ্গাকে রেখে পালালো দালালচক্র

আকাশ জাতীয় ডেস্ক:

সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে না পেরে দিনাজপুরের বিরামপুর দেশমা সীমান্তে একই পরিবারের তিন রোহিঙ্গা নাগরিককে রেখে পালিয়েছে দালাল চক্র। উদ্ধারের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে এমন তথ্য প্রকাশ করেছেন উদ্ধার হওয়া ভুক্তভোগী রোহিঙ্গারা। পরে বিজিবির ২৯ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয় তাদের।

সোমবার সকালে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শরিফউল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া রোহিঙ্গা মজিবুর রহমান(২৭), তার স্ত্রী সাবিকুন্নাহার(২৪) ও তাদের ছেলে মোহাম্মদ হোসেন(৫)। এরা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১১ নম্বর ঘরে বসবাসরত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শরিফউল্লাহ আবেদ বলেন, তিন রোহিঙ্গা নাগরিক দালালের মাধ্যমে এই এলাকায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে বিরামপুর দেশমা সীমান্ত এলাকায় আসেন। পরবর্তীতে দালাল চক্ররা তাদেরকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে এক দোভাষীকে পাঠিয়ে তাদের সঙ্গে কথা বলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ওই রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যাবস্থা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বিরামপুর সীমান্তে তিন রোহিঙ্গাকে রেখে পালালো দালালচক্র

আপডেট সময় ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১