ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের তৈরি দ্বিতীয় করোনার টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইরানে তৈরি দ্বিতীয় করোনার টিকা ‘রাজি কোভ পার্স’ সোমবার থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি এ তথ্য জানিয়েছেন। ইরানের সবচেয়ে পুরনো ওষুধ গবেষণা প্রতিষ্ঠান রাজি এবং সেরাম রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এ টিকা নিয়ে গবেষণা চালাচ্ছে। খবর আনাদোলুর।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশটির বারাকেত ফার্মাসিউটিক্যাল গ্রুপ যৌথভাবে কোভইরান নামে প্রথম করোনার টিকা আবিষ্কার করে ইরান।

মঙ্গলবার থেকেই ইরানে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। রোববার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি টিকা দেওয়ার কথা জানান।

এ কারণে ইরান নিজেদের টিকার পরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাশিয়া থেকে ‘স্পুটনিক-ভি’ আমদানি করেছে।

ইরানে নতুন যে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে তার নাম দেওয়া হয়েছে- ‘রাযি কোভ পার্স’।

গত বৃহস্পতিবার রাশিয়া থেকে করোনার টিকা ‘স্পুটনিক-ভি’ ইরানে এসে পৌঁছেছে। মস্কোর সঙ্গে তেহরান এ সংক্রান্ত যে চুক্তি করেছে, তাতে ইরানেই যৌথভাবে টিকা তৈরির কথা বলা হয়েছে।

সাধারণ নিয়মে টিকার তৈরি করতে এক-দুই বছর লাগে। যেহেতু করোনাভাইরাসে মৃত্যু অনেক বেশি এবং এই ভাইরাস অসংখ্য সমস্যার জন্ম দিচ্ছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের তৈরি দ্বিতীয় করোনার টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ

আপডেট সময় ০১:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১