ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএলের নিলামে নাম উঠল ৫ বাংলাদেশির

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৪তম আসরের আগে প্লেয়ার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ১৪তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রকাশিত তালিকায় নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ১০৯৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৮৩। বিদেশি ২৮৩ জনের মধ্যে আছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার।

তারা হচ্ছেন – অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

জানা গেছে, নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন সাকিব। তার সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় আরও রয়েছেন- গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড, কলিন ইনগ্রাম, কেদার যাদব ও হরভজন সিং।

এছাড়া দেড় কোটি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান।

বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও আফগানিস্তানের ৩০ জন, অস্ট্রেলিয়ার ৪২ জন, ইংল্যান্ডের ২১ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেপালের ৯ জন, নেদারল্যান্ডের ১ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, স্কটল্যান্ডের ৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১ জন, সংযুক্ত আরব আমিরাতের ২ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন ও জিম্বাবুয়ের ২ জন ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

আইপিএলের নিলামে নাম উঠল ৫ বাংলাদেশির

আপডেট সময় ০৯:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১