ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোয়েল পাখির ডিমের লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ চেষ্টা’

আকাশ জাতীয় ডেস্ক:  

যশোরের চৌগাছায় কোয়েল পাখির ডিমের লোভ দেখিয়ে সাড়ে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার ছোট কাকবিলা গ্রামে এ ঘটনা ঘটে। একই এলাকার রায়হান নামে এক কিশোরের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

ওই শিশু যশোর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন আছে।

শিশুর মা অভিযোগ করেন, তার মেয়ে খেলা করছিল। ওইসময় প্রতিবেশী রায়হান তার মেয়েকে কোয়েল পাখির ডিম দেওয়ার কথা বলে তাদের ঘরে নিয়ে যায়। তখন রায়হানদের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে রায়হান। এক পর্যায়ে তার মেয়ের চিৎকারে তাকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে কালো চিহ্ন দেখা গেছে। শিশুটিকে প্রথমে চৌগাছা হাসপাতালে পরে রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক শায়লা শারমিন তিথি বলেন, ‘প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু মেয়েটি ধর্ষণের শিকার হয়নি৷ তবে পরীক্ষার রিপোর্ট আসার পরে ধর্ষণ হয়েছে কিনা জানা যাবে।’

আরএমও আরিফ আহম্মেদ বলেন, ‘সাড়ে চার বছরের এক মেয়ে শিশু যৌন হয়রানির ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হয়েছে কিনা তা রিপোর্ট আসার পরে জানা যাবে।’

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘ধর্ষণ চেষ্টার একটা অভিযোগ শুনেছি৷ বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি৷ এই মুহূর্তে নির্দিষ্ট কিছু বলতে পারছি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

কোয়েল পাখির ডিমের লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ চেষ্টা’

আপডেট সময় ০৭:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১