ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত দাদার ইচ্ছা পূরণে ধার করে হেলিকপ্টারে বিয়ে

আকাশ জাতীয় ডেস্ক:

দাদার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানোর। কিন্তু এখন দাদা আর নেই। তাই মৃত দাদার ইচ্ছা পূরণে টাকা ধার করে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফারুক হোসেন।

উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক চাকরি করেন গার্মেন্টসে। আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার শখ। ১ লাখ ৪৫ হাজার টাকা ভাড়া দিয়েছেন হেলিকপ্টারের জন্য।

শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক তার বোন জামাই, তিন বড় বোন ও ভাগ্নিকে নিয়ে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান তিনি। কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিণ গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সঙ্গে বিয়ে হচ্ছে ফারুকের। বরযাত্রী ২০০ জন গেছেন ট্রলারে করে।

ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার বাবার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। বাবার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত দাদার ইচ্ছা পূরণে ধার করে হেলিকপ্টারে বিয়ে

আপডেট সময় ১২:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১