ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ভালো ঘুমাতে পারলে বেতন আড়াই লাখ টাকা

আকাশ নিউজ ডেস্ক:   

করোনাভাইরাস মহামারির বড় প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপরও। যে কারণে অন্যান্য সৃষ্টিশীল কাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ‘স্লিপ জাংকি’ প্ল্যাটফর্ম একজন স্লিপিং বিউটিকে খুঁজছে, যাকে ভালো লেখালেখি করার পাশাপাশি ভালো ঘুমাতে পারতে হবে।

চাকরির জন্য যোগ্যতার মধ্যে তারা এই ভালো ঘুমকেও অন্তর্ভুক্ত করেছেন।

সংস্থাটির ইন-হাউস স্লিপ বিশেষজ্ঞ ডরোথি চেম্বারস বলেছেন, ‘মহামারির বড় প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপর। কোনো বাধা ছাড়া শান্তিতে যেন ঘুমাতে পারেন, সেজন্য তাকে একাই ঘুমাতে হবে এবং নির্বাচিত হওয়ার পর দুই মাসের মধ্যে তাকে তিনটি মেট্রেস পাঠানো হবে। ঘুম কেমন হলো, তার ওপর নির্ভর করে মেট্রেসগুলোর ভালো-মন্দ যাচাই করতে হবে তাকে।

এই ভালো-মন্দ পর্যালোচনার সময় পার হয়ে গেলে বিনামূল্যেই পছন্দসই মেট্রেস নিজের জন্য নির্বাচন করতে পারবেন এই স্লিপিং বিউটি। সেইসঙ্গে বেতন পাবেন ৩০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকার উপরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ভালো ঘুমাতে পারলে বেতন আড়াই লাখ টাকা

আপডেট সময় ১১:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১