ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাফিজ-মালিক বাদ, পাকিস্তান টি-টোয়েন্টি দলে চার নতুন মুখ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগেই টেস্ট থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। জাতীয় দলের সাবেক এই দুই অধিনায়ক সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন। খেলছেন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞ হাফিজ ও মালিককে বাদ দিয়ে তারুণ্যনির্ভর ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

শুধু মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিকই নয়, পাকিস্তানের টেস্ট দলের মাত্র সাতজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের দলে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে অভিষেক হতে যাচ্ছে বাঁ-হাতি স্পিনার ডেনিশ আজিজ, পেস বোলার আমাদ বাট, বাঁ-হাতি স্পিনার জাফর গহর ও ৩২ বছর ৩১৩ দিন বয়সী লেগ স্পিনার জাহিদ মাহমুদের।

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন লেগ স্পিনার জাহিদ মাহমুদ। ৩২ বছর বয়সী এই লেগ স্পিনার অভিষেকের অপেক্ষায়।

আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ফিরছেন পেস বোলার হাসান আলী। সবশেষ ২০১৯ সালের ৫ মে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আমির ইয়ামিন, আমাদ বাট, আসিফ আলী, ডেনিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, হুসেন তালাত, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজোয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদের, জাফর গহর ও জাহিদ মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

হাফিজ-মালিক বাদ, পাকিস্তান টি-টোয়েন্টি দলে চার নতুন মুখ

আপডেট সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১