ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার ভ্যাকসিন নিলেন জাতিসংঘ মহাসচিব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দফতরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব টিকা নিয়ে টুইট করেছেন। এতে তিনি বলেছেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান লিখেছেন, এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সবাই নিরাপদ।

গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সঙ্গে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরও বলেন, টিকা নেওয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব।

গুতেরেস আরও বলেন, আমি প্রত্যেককে টিকা নেওয়ার বিষয়ে উৎসাহ দিচ্ছি। কারণ এটা একটি সেবা। আমাদের মধ্যে কেউ একজন টিকা নেওয়ার অর্থ পুরো কমিউনিটিতে তিনি আর সংক্রমণ ছড়াচ্ছেন না। ফলে দায়বদ্ধতা থেকেই সবার টিকা নেওয়া উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার ভ্যাকসিন নিলেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১