ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা

সেরামের টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরকারিভাবে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা জানান।

মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকার প্রতিটি লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। আগামীকাল এই টিকা দিয়েই শুরু হবে করোনাভাইরাসের টিকাদান।

ভারত থেকে টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ গতকাল সোমবার ঢাকায় পৌঁছায়। পরে তা নিয়ে যাওয়া হয় টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে। সেখান থেকে প্রতিটি লটের নমুনা পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদফতরে পাঠানো হয়েছিল।

তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ করে পাঠানোর কথা সেরাম ইন্সটিটিউটের। এর আগে ভারত সরকারের কাছ থেকে সহায়তার নিদর্শন হিসাবে একই টিকার ২০ লাখ ডোজ পাওয়া গেছে। সরকার ২৭ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

সেরামের টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন

আপডেট সময় ০৩:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১