ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

রাজশাহীতে ভিক্ষুকের বেশে যৌন হয়রানিকারী সেই বৃদ্ধ আটক

আকাশ জাতীয় ডেস্ক:   

রাজশাহীতে রাস্তায় চলাচলকরী নারীদের অভিনব কায়দায় যৌন হয়রানিকারী বৃদ্ধ বুলুকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ বুলু নামের ওই বৃদ্ধকে আটক করে। ভিক্ষার নামে নগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই বৃদ্ধ নারীদের অশ্লীলভাবে স্পর্শ করতেন।

অভিনব কায়দায় ভিক্ষার নামে বৃদ্ধের যৌন হয়রানির বিষয়টি সাইফুল ইসলাম দুলাল নামের এক যুবকের চোখে পড়ে। এরপরই গোপনে একটি ভিডিও ধারণ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। রবিবার সন্ধ্যার দিকে ফেসবুকে পোস্ট দেন তিনি। এ নিয়ে সমালোচনা শুরু হলে পুলিশ বৃদ্ধের পরিচয় শনাক্তে মাঠে নামে। পরে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে।

বৃদ্ধ বুলুকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, আটক বুলুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে সে স্বচ্ছল। মানসিক প্রতিবন্ধীর কোনো তথ্য মেলেনি। স্ত্রীসহ দুই সন্তান আছে। শাহ মখদুম কলেজের পিছনে একটি বাসায় ভাড়া থাকেন পরিবার নিয়ে। বিকৃত রুচির কারণে এমনটা করতেন বলে পুলিশের ধারণা। তার বিরুদ্ধে মামলা হবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

রাজশাহীতে ভিক্ষুকের বেশে যৌন হয়রানিকারী সেই বৃদ্ধ আটক

আপডেট সময় ০৫:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১