ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টিকা নিয়ে গুজবে কান দেবেন না: তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের টিকা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। টিকা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তার সঠিক জবাব দেওয়া ও নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মেয়র তাপস। বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ফজলে নূর তাপস বলেন, করোনা টিকা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। টিকা পৌঁছে গেছে, শেখ হাসিনার নেতৃত্ব দূরদর্শী এটা তার প্রমাণ। এখন ক্রমান্বয়ে টিকা দেওয়া হবে। আামরা সবাই নির্ভয়ে করোনা টিকা নেব। কেউ বিভ্রান্তি ছড়াবেন না। এই টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। হয়তো একটু গা গরম হবে। গুজবে কেউ কান দেবেন না। বাকি সময়টা নিরাপদে থাকতে হলে আমাদের করোনা টিকা নিতে হবে। যারা বিভ্রান্তি ছড়াবে তাদের যেন আমরা সঠিকভাবে জবাব দিতে পারি সে দিকে লক্ষ্য রাখতে হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফজলে নূর তাপস বলেন, ভুলে গেলে চলবে না যে ১/১১, ’৭৫ আর আসবে না। ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে যাবে। আমাদেও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে কেউ শৃঙ্খলা মানবে না এটা হবে না। আওয়ামী লীগ শৃঙ্খলাবদ্ধ, শক্তিশালী থাকলে যেকোনো ক্রান্তিলগ্নে আমরা মাথা উচু করে দাঁড়াতে পারব, শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে পারব।

প্রয়াত এম এ আজিজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র তাপস বলেন, আমরা গাজী গোলাম মোস্তফা, মুসা সাহেব, হানিফ সাহেব (ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ) সবাইকে শ্রদ্ধা জানাব, স্মরণ করব। তাদের ত্যাগের ওপর আজ আমরা দাঁড়িয়ে আছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, আমি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। যেভাবে হানিফ চাচা করেছিলেন। তিনি সিটি করপোরেশনের মেয়র ছিলেন, আবার একই সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বও দিয়েছেন। এম এ আজি একজন সাহসী ও নির্লোভী নেতা ছিলেন। তিনি কখনও চাওয়া-পাওয়ার চিন্তা করেননি। তাকে অনুকরণ, অনুসরণ করে তার থেকে আমরা যেন শিক্ষা নেই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ রায়, আব্দুস সাত্তার মাসুদ, এমএ আজিজের ছেলে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আজিজ আকবর তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ কামাল, গোলাম আশরাফ তালুকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে খেজুর আমদানি ও এলএনজি কেনার নীতিগত অনুমোদন

টিকা নিয়ে গুজবে কান দেবেন না: তাপস

আপডেট সময় ০৪:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১