ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়ার এবার ‘মানসিক রোগী’র চরিত্র

অাকাশ বিনোদন ডেস্ক:

জয়া আহসান এবার মানসিক রোগী। ‘স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার’ বা ব্যক্তিত্বের বিকার সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে বাইরে ঘুরতে যান। এরপর জড়িয়ে যান এক দুর্ঘটনার সঙ্গে। যুক্ত হয় পুলিশ। আদালত পর্যন্ত যেতে হয় তাঁকে। বৃষ্টি তোমাকে দিলাম ছবির গল্পের কিছু অংশ। ভারতের এই বাংলা ছবিতে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এই ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান-প্রত্যূষ। পরিচালক অর্ণব পাল। ছবিতে আরও অভিনয় করছেন চিরঞ্জিত, রাজেশ শর্মা প্রমুখ।

বৃষ্টি তোমাকে দিলাম ছবিতে জয়া কেন কাজ করছেন? তিনি এখন আছেন কলকাতায়। ভারতীয় সংবাদমাধ্যমকে বললেন, ‘গল্পটা ভালো লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেডও আছে।’ অর্ণব বললেন, ‘এ ধরনের রোগীদের সেবা আর ভালোবাসা খুব প্রয়োজন।’

ছবিতে জয়া কেমন কাজ করেছেন?

জয়ার প্রশংসায়ও উচ্ছ্বসিত পরিচালক অর্ণব বললেন, ‘গল্প আর চিত্রনাট্য যদি হয় ৭০ শতাংশ, জয়া তাঁর অতুলনীয় অভিব্যক্তি দিয়ে সেটা পুরো ১০০ শতাংশ করে দিয়েছেন।’

এদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জন ছবিতে অভিনয়ের জন্য এবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ‘ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয় আহসান। ৮ থেকে ১১ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বিসর্জন।

এর আগে বিসর্জন ছবির জন্য ‘ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড’ (আইবিএফএ) আয়োজনে ক্রিটিক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জয়ার এবার ‘মানসিক রোগী’র চরিত্র

আপডেট সময় ১২:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭