ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম আবাহনীর কষ্টার্জিত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ব্রাজিলিয়ান ফরোযার্ড নিক্সন ব্রিজোলারার একমাত্র গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ ব্যবধানে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাথিউ চিনেডুর পাস থেকে ৩০তম মিনিটে বন্দর নগরের দলটিকে কাঙ্খিত গোল এনে দেন নিক্সন।

এরপর সমতায় ফিরতে চেষ্টা চালায় আরামবাগ। তবে ম্যাচের বাকি সময় এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট আদায় করে নেয় চট্টগ্রাম আবাহনী।

এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে ওঠে এসেছে মারুফুল হকের দল। সমান ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা আরামবাগ আছে সবার নিচে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

চট্টগ্রাম আবাহনীর কষ্টার্জিত জয়

আপডেট সময় ০৭:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১