ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অ্যাকাউন্টে ভুলে আসা পৌনে ৬ লাখ টাকা ফেরত দিলেন ইমাম

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় কৃষি ব্যাংকে পৌনে ছয় লাখ টাকা ফেরত দিলেন একজন ইমাম। নিজের অ্যাকাউন্টে জমা হওয়া টাকা নিজের নয় দাবি করে তিনি ব্যাংকে ওই টাকা ফেরত দিয়েছেন বলে জানান ইমাম হোসাইন আহমেদ।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১৭ জানুয়ারী) জেলার খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী শাখা কৃষি ব্যাংকে। টাকা ফেরত দেওয়া হোসাইন আহমেদ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর বাজার জামে মসজিদে ইমামতি করেন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

হোসাইন আহমদ বলেন, আমার অ্যাকাউন্টে থাকার কথা ১০ হাজার টাকা। ভুল করে আসা ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা আমার নয়। যে কারণে আমি টাকাটা ব্যাংকে ফেরত দিয়েছি। অন্যের টাকা আমি নিতে পারি না। তাই ফেরত দেয়া।টাকার সঠিক মালিক খোঁজে তার একাউন্টে হস্তান্তর করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে বলেছি।

ব্যাংকটির ব্যবস্থাপক তাপস মঞ্জুসা দেব রায় জানান, ব্যাংকে হোসাইন আহমেদের নামে ২৮৩৮ নম্বর সঞ্চয়ী হিসাব রয়েছে। এই হিসাব থেকে ২০১৮ সালে সর্বশেষ টাকা উত্তোলন করা হয়েছিল। গতকাল রবিবার গ্রাহক হোসাইন আহমেদ টাকা তুলতে ব্যাংকে এসে হিসাবে কত টাকা আছে জানতে চান। এসময় দায়িত্বরত কর্মকর্তা হিসাব দেখে জানান অ্যাকাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা রয়েছে।

তিনি বলেন, পরে গ্রাহক হোসাইন আহমেদ জানান, তার হিসাবে মাত্র ১০ হাজার টাকা থাকার কথা। এতো টাকা তার নয়। পরে ব্যাংকের কর্মকর্তারা ভাল করে চেক করে দেখেন অ্যাকাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকাই রয়েছে। এ অবস্থায় গ্রাহক হোসাইন আহমেদ তার হিসাব থেকে ১০ হাজার টাকার বেশি টাকা নিতে অস্বীকার করেন। এরপর তিনি তার হিসাব থেকে ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা উত্তোলন করে ব্যাংকে ফেরত দেন।

তিনি আরও জানান, ব্যাংকে ডিজিটাল অ্যাকাউন্ট করার সময় হয়তোবা সংখ্যায় ভুল করে এই হিসাবে চলে আসতে পারে। আমরা অনেক খোঁজাখুঁজি করে সঠিক মালিক না পেয়ে ব্যাংক নিয়মানুযায়ী ওই টাকাটা অতিরিক্ত হিসাবে রেখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাকাউন্টে ভুলে আসা পৌনে ৬ লাখ টাকা ফেরত দিলেন ইমাম

আপডেট সময় ০৯:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১