ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফাইজারের টিকা নিয়ে দ্বিধাবিভক্ত বলকান; টিকা গ্রহণে অনীহা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের মানুষের মধ্যে অবিশ্বাস চরমে পৌঁছেছে। এই অবিশ্বাস সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এমনকি সাবেক প্রেসিডেন্ট এবং অনেক ডাক্তারের মধ্যেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।

যেসব দেশে টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তার মধ্যে রয়েছে- চেক প্রজাতন্ত্র, সার্বিয়া, বসনিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া। এসব দেশের মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে, ইউরোপ ও আমেরিকার কোম্পানিগুলোর তৈরি করা টিকার মাধ্যমে দেহে অতি সূক্ষ্ম সিলিকন কণা বা মাইক্রোচিপস ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

বলকান অঞ্চলে পরিচালিত সাম্প্রতিক এক জরিপ ফলাফলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে- এ অঞ্চলের একটি বিরাট সংখ্যক মানুষ টিকা গ্রহণ করতে রাজি নন। ইউরোপের অন্য যেকোনও এলাকার চেয়ে এই অঞ্চলে টিকা গ্রহণের ব্যাপারে অনীহা বেশি।

সার্বিয়ার জনগণের মধ্যে যেমন ফাইজার টিকা নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে তেমনি সরকারও দ্বিধাবিভক্ত। তাদের প্রশ্ন- আমেরিকার তৈরি ফাইজার-বায়োনটেকের ভ্যাকসিন গ্রহণ করা হবে নাকি রাশিয়ার স্পুৎনিক ভি ভ্যাকসিন গ্রহণ করা হবে।

ফাইজার-বায়োনটেকের টিকা গ্রহণ করার পর এরইমধ্যে নরওয়েতে ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির ডাক্তাররা এই টিকা গ্রহণের ব্যাপারে সতর্ক হওয়ার কথা বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফাইজারের টিকা নিয়ে দ্বিধাবিভক্ত বলকান; টিকা গ্রহণে অনীহা

আপডেট সময় ১২:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১