ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি দান-সদকা করতে পারবে?

আকাশ নিউজ ডেস্ক:  

অসহায় দরিদ্রদের দান-সদকা করা একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। কোরআন-হাদিসে এ ব্যাপারে অনেক উৎসাহিত করা হয়েছে।

কিন্তু স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা-পয়সা বা অন্য কোনো কিছু স্ত্রী দান-সদকা করতে পারবেন কি? বিষয়টি নিয়ে অনেকের কৌতুহল রয়েছে।

এ প্রসঙ্গে ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা-পয়সা বা অন্য কিছু স্ত্রীর কাউকে দেওয়া বা দান-সদকা করা বৈধ নয়।

কেননা, হজরত আবু উমামা বাহিলি (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে বলেছিলেন, কোনো মহিলা নিজের স্বামীর ঘর থেকে তার অনুমতি ছাড়া কোনো কিছু ব্যয় ও খরচ করবে না- এমনকি খাবারজাতীয় জিনিসও।

তবে বিষয়টি যে একবারে নিষিদ্ধ এমন নয়, বরং স্বামীর মৌন সমর্থন থাকলে তা করা যেতে পারে।

যদি স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অল্প কিছু দান-সদকা করেন এবং পরবর্তীতে স্বামী তা জেনে মৌন সমর্থন অবলম্বন করেন- তাহলে ধরে নিতে হবে এতে তার পক্ষ থেকে অনুমতি রয়েছে। এ রকম দান-সদকা বৈধ। এতে ভালো কাজের কারণে স্ত্রী সওয়াব পাবেন।

আর স্বামীও তার সম্পদের অংশবিশেষ দান করার কারণে সওয়াব পাবেন।

তথ্যসূত্র: বুখারি শরিফ, হাদিস নং-১৪৪০, আবু দাউদ শরিফ, হাদিস নং-৩৫৭৫, কিতাবুল ফাতাওয়া খণ্ড-৩ পৃষ্ঠা-৩৪০।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি দান-সদকা করতে পারবে?

আপডেট সময় ১১:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১