ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানকে বিশ্বাস করে প্রতারিত হবেন না, যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

৯/১১ সন্ত্রাসী হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে তালেবান দমন অভিযানে নামে যুক্তরাষ্ট্র। একসময় আফগানিস্তানে সর্বোচ্চ ৮৮ হাজার মার্কিন সৈন্যও ছিল। কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারিতে করা চুক্তি অনুযায়ী ক্রমান্বয়ে সৈন্য সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে আরেক দফায় সৈন্য সরিয়ে নিলে আফগানিস্তানে আর মাত্র ২০০০ সৈন্য থাকবে। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জো বাইডেনের নেতৃত্বে নবগঠিত সরকার।

তবে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার বিষয়টিকে মারাত্মক ভুল হিসেবে মন্তব্য করেছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তিনি বলেছেন, তালেবান সন্ত্রাসী দল ছিল এবং এখনো তারা সন্ত্রাসী দল। তারা নারী, মানবাধিকার কর্মীদের হত্যা করছে। আল কায়েদার উপস্থিতি রয়েছে তাদের মধ্যে। সব মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার সময় এখনো আসেনি। যুক্তরাষ্ট্র তালেবান বেশিই ছাড় দিয়ে ফেলেছে। সৈন্য সরিয়ে নিলে সহিংসতা কমবে না, বরং বাড়বে।

আমরুল্লাহ সালেহ আরও বলেন, আপনি (যুক্তরাষ্ট্র) সন্ত্রাসবাদের সঙ্গে দরকষাকষি করতে চান। সেটি আপনার বিষয়। কিন্তু তালেবানকে বিশ্বাস করে, তাদের ছাড় দিয়ে প্রতারিত হবেন না।

তবে সৈন্য সরিয়ে না নিতে যুক্তরাষ্ট্রের ওপর পীড়াপীড়ি করতে চায় না আফগানিস্তান- এমনটা জানিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়ে আফগানিস্তান কৃতজ্ঞ। কিন্তু আমার দেশের ভাগ্য যুক্তরাষ্ট্রের শেষ সামরিক হেলিকপ্টারের জন্য ঝুলে থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানকে বিশ্বাস করে প্রতারিত হবেন না, যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান

আপডেট সময় ০৪:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১